আলিফ আলাউদ্দীন অস্ত্রোপচার শেষে কেবিনে



ফয়সাল আহমেদ, মেয়ে পিওনা আহমেদ আলিফ আলাউদ্দিন

 

অস্ত্রোপচার শেষে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট-অপারেটিভ কেয়ারে রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে সেখান থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়। আলিফের স্বামী সংগীতশিল্পী কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে আছে আলিফ। ডায়ালাইসিস শুরু হয়েছে। অস্ত্রোপচার শেষে ওর একটি কিডনি অপসারণ করা হয়েছে। আরেকটি কিডনির অবস্থাও খুব একটা ভালো নয়। সবাই ওর জন্য দোয়া করবেন।’ চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত কিডনি প্রতিস্থাপন করা যাবে, আলিফের জন্য ততই মঙ্গল। অবশ্য ডোনার পাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। 

সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনের দুটি কিডনিই ৯০ ভাগ কার্যক্ষমতা হারিয়ে ১১ বছর ধরে কিডনি জটিলতাসহ  আরও নানা ধরনের সমস্যায় ভুগছেন ।   গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হবে বলে জানিয়েছিলেন তাঁর স্বামী কাজী ফয়সাল আহমেদ। তাঁর মা সালমা সুলতানারও এই রোগ ছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন , যত দ্রুত কিডনি প্রতিস্থাপন করা যাবে, আলিফের জন্য ততই মঙ্গল। কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নেই।
Post a Comment (0)
Previous Post Next Post