সম্প্রতি কুমার বিশ্বজিৎ ‘আমার ছোট্ট পরী’ শিরোনামে ছোটদের একটি গান করেছেন । গানের কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এখন দেশে ব্রোকেন ফ্যামিলি বেড়ে যাচ্ছে। পিতামাতারা বিচ্ছেদের পরে নতুন সংসার করেন। কিন্তু ভুক্তভোগী হচ্ছে শিশুরা। সে কোন পক্ষে যাবে? সামাজিকভাবে আমরা এখন বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। এখন সারা বিশ্বে এক সংস্কৃতি হয়ে গেছে। আমাদের মা–বাবা একসঙ্গে সংসার করে গেছেন। কিন্তু এখনকার জেনারেশনের অনেকেই তা করছে না। প্রতিনিয়ত এগুলো আমাদের ফেস করতে হচ্ছে। এই নিয়েই গান। গানের থিমটি আমার খুবই ভালো লেগেছে।’
