মডেল মসজিদে নিয়োগে অনিয়ম, সাংসদদের পরামর্শে মডেল মসজিদগুলোতে নিয়োগের সুপারিশ


 দেশের সব জেলাউপজেলায় যেসব মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, সেগুলোতে স্থানীয় সাংসদদের পরামর্শ নিয়ে ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য জনবল নিয়োগের সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। মডেল মসজিদগুলো যাতেধর্মীয় উগ্রবাদেরকেন্দ্র না হয়, সে জন্য কমিটি এই সুপারিশ করেছে।

 আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে প্রতিটি জেলা, উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি যেসব মসজিদের কাজ এখনো শুরু হয়নি, দ্রুত সেসব মসজিদের কাজ শুরু করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান, মনোরঞ্জন শীল গোপাল, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া রত্না আহমেদ বৈঠকে অংশ নেন।

Post a Comment (0)
Previous Post Next Post