
রাসেল আহমেদ
ও ভাই কবি!
ভালোবাসি তোমার সবই।
তোমার লেখায় প্রভাত হয়
তোমার লেখায় রজনি।
চাঁদ-সুরুজ সমুদ্রের ঢেউ
তোমার লেখায় বাদ যায় না কেউ।
নারী শিশু বুড়ো একসাথে জোড়ো।
নারীর এলোমেলো কেশ
তোমার লেখায় লাগে বেশ!
শিশুর ফোকলা দাঁতের হাসি-
তোমার লেখায় পড়তে ভালোবাসি।
যা-ই লেখো ভালো আর মন্দ
ঠিক রাখো ছন্দ।