অভিনয়ে জয়া বচ্চনের ৫০ বছর, মাকে নিয়ে আবেগপ্রবণ ছেলে অভিষেক বচ্চন

 

দেখতে দেখতে পঞ্চাশটা বছর ছবির জগতে কাটিয়ে ফেললেন জয়া বচ্চন। অভিনয় জীবনে পঞ্চাশ বছর পূর্ণ করলেন বলিউডের কিংবদন্তি এই অভিনেত্রী। কিংবদন্তি বাঙালি পরিচালক সত্যজিৎ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছিল তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বহু ছবিতে অভিনয় করে আজ তিনি কিংবদন্তি অভিনেত্রী হয়ে উঠেছেন।

ছবির জগতে মায়ের পঞ্চাশ বছর পূর্তিতে আবেগপ্রবণ ছেলে অভিষেক বচ্চন আবেগি হয়ে পড়েছেন । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের বেশকিছু সিনেমার কোলাজ ছবি পোস্ট করে লিখেছেন আবেগপ্রবণ কিছু কথাও। অভিষেক বচ্চন লেখেন, আমি উনার ছেলে হতে পেরে গর্বিত। পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৫০ বছর উনার যাত্রা দেখাটা আমার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। শুভেচ্ছা রইল। আমি তোমাকে ভালোবাসি, মা।

অভিষেকের এই পোস্টে অন্যান্য তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জয়া বচ্চনকে।

শুরুতে জয়া ভাদুড়ি নামে পরিচিত ছিলেন তিনি। পরে মেগাস্টার অমিতাভ বচ্চনের সহধর্মীনি হয়ে জয় বচ্চন হয়ে যান। অমিতাভ বচ্চনের সঙ্গে সংসার শুরু করার পর বলিপাড়া থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছেন জয়া। তবে বিয়ের পর অবশ্য তাকে ‘কাভি খুশি কাভি গম ও ‘কাল হো না হো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।

জয়া বচ্চন সংখ্যার দিক থেকে ক্যারিয়ারে খুব বেশি সিনেমায় অভিনয় করেননি। তবে ‘শোলে, ‘মিলি, ‘বাবুর্চি, ‘অভিমান, ‘সিলসিলা-র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি। 


Post a Comment (0)
Previous Post Next Post