বর্ষার চিল



মো: রিপন মহাজন মুজাহিদ


আকাশে আজ মেলেছি পাখা

চলছি সবার আগে, সবার আগেই চলেছি দেখ বর্ষা ঝরা দাগে। চলেছি কোথায় কাহার পানে মাঠ, পাহার আর সাগর জানে, আমায় নিয়ে করেতে খেলা উর্মিমালা জাগে। কে হেথা আজ বসেরে ভাই আমার পথ চেয়ে, ভালোবাসার শীতল হাওয়ায় হৃদয় দেবো ছেয়ে। আসবো যখন ঢাক পিটিয়ে বিজলী বাতি সঙ্গে নিয়ে, বৃষ্টি দিয়েই করবো বরণ পুষ্প ঝরার আগে? পাতা গুলো শাখায় শাখায় করবে নাচানাচি, পরম স্নেহে পরবি হেলে পায়ের কাছাকাছি। পুষ্প গাঁথা এলো কেশে করবে স্নান নতুন ভেসে, নীল শাপলায় রইবে সেজে কাজল দিঘির নাগিন।

Post a Comment (0)
Previous Post Next Post