মিষ্টি আলু পাতা চিংড়ি মাছ ও আলু দিয়ে ভাজি

 রান্নার জন্য খুব সহজ রেসিপি মিষ্টি আলু পাতা চিংড়ি মাছ  ও আলু দিয়ে ভাজি। মিষ্টি আলু পাতা যা যতটা সম্ভব তাজা হওয়া উচিত। মিষ্টি আলুর পাতা  বাজারে পাওয়া যায়।  মিষ্টি আলু পাতা একটি গ্রীষ্মকালীন সবজি, তাই সবসময় পাওয়া যাবে না। সাধারণ রান্নায় আসাধারণ স্বাদ। 



উপকরণ:

আধা কেজি ডাটা ছাড়া তাজা মিষ্টি আলু পাতা  

এক মুঠো চিংড়ি মাছ 

২ টা মাঝারি আকারের আলু 



২ টেবিল চামচ কাটা রসুন

২ টেবিল চামচ সরিষার তেল 

বড় একটা কাটা পিঁয়াজ 

স্বাদ অনুসারে লবণ 

আধা চা চামচ হলুদ গুড়া 

৫/৬ টা কাঁচা মরিচ 


রান্নার প্রণালিঃ  

 ডাটা থেকে পাতা ছাড়িয়ে নিতে হবে । পানি দিয়ে পাতাগুলিকে  ভালভাবে ধুয়ে ফেলুন।   খেয়াল রাখবেন যাতে পাতাগুলির গায়ে কোন ময়লা  না থাকে। একটা ঝুড়িতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে।  পাতাগুলিকে দুই ইঞ্চি লম্বা অংশে কেটে নিতে হবে।  আলু ছোট ছোট করে কেটে নিতে হবে।

কয়েক মিনিটের জন্য আপনার চুলার আঁচকে উচ্চ তাপে গরম করুন এবং কড়াই দিন। কড়াইতে তেল যোগ করুন।  এবার তেলে  রসুন,  পিঁয়াজ ও চিংড়ি মাছ  যোগ করতে হবে  এবং  রসুন,  পিঁয়াজ বাদামী হওয়া শুরু করার আগে স্বাদ অনুসারে লবণ ও  হলুদ গুড়া  দিয়ে নাড়তে হবে । অল্প পানি দিয়ে কষাতে হবে। কষানো শেষে আলু দিয়ে আবার কষাতে হবে। আলু প্রায়ই সিদ্ধ হয়ে এলে মিষ্টি আলুর পাতা যোগ করতে হবে। মিষ্টি আলুর পাতা নাড়ার উপর রাখতে হবে নইলে পাতার সবুজ ভাবটা থাকবে না।  এ পর্যায়ে আবার লবণ চেখে দেখবেন।  আরও  কিছুটা সময় নাড়াচাড়া  করে নামিয়ে ফেলুন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন। 

Post a Comment (0)
Previous Post Next Post